জুলাই-২৪’ গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে হালুয়াঘাট জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর হালুয়াঘাট পৌর শাখার উদ্যোগে ‘জুলাই-২৪’ গণঅভ্যুত্থানে নিহত শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে হালুয়াঘাট পৌর এলাকার একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াত সভাপতি অধ্যাপক খালেদ আহমেদ শামসুল আলম পনির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হালুয়াঘাট উপজেলার অর্থ সম্পাদক মাওলানা ইসহাক আহমেদ খান।

See also  সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মুখলেসুর রহমান মাস্টার এবং পৌর সেক্রেটারি আসাদুজ্জামান নুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘জুলাই-২৪’ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with