তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ডাব বিক্রির কথা বলে ক্রেতাদ্বয়কে আটকপূর্বক মারধর ও মুক্তিপণ আদায় চক্রকে ৩ সদস্য গ্রেফতার সহ ২ জনকে উদ্ধার করেছে ফুলপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি নারিকেলের বাগান হইতে প্রতিটি ডাবের ৪০ টাকা মূল্য নির্ধারন করে প্রায় ১২শ ডাব বিক্রির কথা ভোলা জেলার ১। মোঃ ফরিদ উদ্দিন (৬৫) এবং ২। মোঃ ইউসুফ আলী (৩০) গত (১ নভেম্বর) শনিবার ঢাকা হতে ময়মনসিংহে আসলে তাদেরকে ফুলপুর বাস্ট্যান্ড হতে অটোযোগে ফুলপুর থানাধীন বাতিকুড়া গ্রামের রৌহার বিল রিফুজি টিলা নামকস্থানে নিয়ে গিয়ে এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৫/৬ জন মিলে ভিকটিমদ্বয়কে গামছা দিয়ে হাত বেঁধে চাকু দিয়া খুন জখমের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ ভিকটিমদের শারিরীক ভাবে নির্যাতন করে। তাদের সাথে থাকা ব্যাগে রক্ষিত নগদ ৮৯ হাজার ৬০০ টাকা, ০২টি মোবাইল ফোন যাহার মূল্য অনুমান ৩৭ হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেয়। আরও মুক্তিপন হিসাবে ৭০ হাজার টাকা বিকাশের মাধ্যমে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। পরে উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে ফুলপুর থানায় মামলা দায়ের করলে সহকারী পুলিশ সুপার ফুলপুর সার্কেল মোঃ রাকিবুর রহমান এবং থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদির দিক নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ) মোঃ আব্দুল কাদের সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় (১০ নভেম্বর) সোমবার মধ্যরাতে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী মোঃ নূর ইসলাম (৩), পিতা-রূসমত আলী, সাং-বনগাঁও এবং ঘটনায় জড়িত মোঃ রেজাউল(২২), পিতা-আব্দুল হাই, মাতা-রমিজা খাতুন, সাং-দর্জিপয়ারী এছাড়াও অটো ড্রাইভার ইয়াছিন (২৫) পিতা-আব্দুল মন্নাছ, মাতা- ফাতেমা খাতুন, সাং-বনগাঁও। উভয় ফুলপুর থানাধীন বাসিন্দা সবাইকে আটক করে থানায় আনা হয়।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাদি ঘটনা সততা নিশ্চিত করে বলেন, আসামিদের রাতে গ্রেফতার করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Bijoy71TV Bijoy71TV