র‌্যাব-১৪’র অভিযানে ময়মনসিংহে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান অভিযুক্ত আকাশ গ্রেফতার

মোঃ আব্দুল হক লিটনঃ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, ময়মনসিংহের সিপিএসসি ইউনিটের অভিযানে তারাকান্দা উপজেলার অপহৃত এক নাবালিকা মাদ্রাসাছাত্রীকে উদ্ধার এবং অপহরণ মামলার প্রধান অভিযুক্ত মো. আকাশ (২০)-কে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক পাঠানো এক প্রেস রিলিজে জানানো হয়, মামলার এজাহার সূত্রে জানা গেছে—বাদীর মাদ্রাসা পড়ুয়া মেয়েকে মাদ্রাসায় যাতায়াতের পথে অভিযুক্ত আকাশ প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করত। বিষয়টি জানতে পেরে বাদী আকাশকে সতর্ক করেন এবং উভয় পরিবারের অভিভাবকদের অবগত করেন।

এরই ধারাবাহিকতায় গত ২৯ জুন ২০২৫, সকাল সাড়ে ৮টার দিকে বাদীর বসতবাড়ির সামান্য উত্তরে কাঁচা রাস্তায় মেয়েটি পৌঁছালে অভিযুক্ত আকাশসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক একটি সিএনজি যোগে তাকে তুলে নিয়ে ফুলপুরের দিকে পালিয়ে যায়।

See also  তারাকান্দায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ঘটনার পর ভুক্তভোগীর বাবা তারাকান্দা থানায় একটি অপহরণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা রুজু হওয়ার পর র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চালায়।

র‌্যাব জানায়, ছায়া তদন্তের মাধ্যমে ধৃত আসামি আকাশের অবস্থান নিশ্চিত হয়ে ৯ নভেম্বর ২০২৫ বিকেল ৩টা ৪৫ মিনিটে, সিপিএসসি, র‌্যাব-১, গাজীপুরের সহায়তায় গাজীপুর জেলার শ্রীপুর থানার টেপির বাড়ী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভিকটিমকে উদ্ধার ও প্রধান অভিযুক্ত আকাশকে গ্রেফতার করা হয়।

See also  ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৫৪% —এগিয়ে মেয়েরা, সেরা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদান করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মামলার তদন্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৪, ময়মনসিংহের মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক স্বাক্ষরিত প্রেস রিলিজে আরও জানানো হয়,

মামলাটির তদন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে চলছে। ভিকটিমের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতে র‌্যাব সর্বোচ্চ তৎপর রয়েছে।”

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with