তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর থানা এলাকায় হারিয়ে যাওয়া ৭টি মোবাইল উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিলেন পুলিশ। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনায় বিভিন্ন এলাকা থেকে গত (৯/১০ আগস্ট) শনিবার ও রবিবার তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৪ ঘন্টা অভিযান পরিচালনা মোবাইলগুলো উদ্ধার করে এএসআই মোঃ তানিমুল ইসলাম। পরে এসব মোবাইল মালিকের কাছে হস্তান্তর করেন। মোবাইলফোন হাতে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
থানার ওসি মোঃ আব্দুল হাদি বলেন, বিভিন্ন কারণে হারিয়ে যাওয়া মোবাইলের প্রকৃত মালিকরা সাধারণ ডায়েরির (জিডি) করেন। তেমনি অত্র থানাধীন রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা কড়ইতলা গ্রামের আঃ জব্বার মেম্বারের ছেলে মনঞ্জুরুল ইসলাম গত ৮ মার্চ থানাধীন রহিমগঞ্জ ইউনিয়নের একটি দোকান থেকে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনের জিডি করেন। এতে থানার এএসআই মোঃ তানিমুল ইসলাম সক্রিয় ভূমিকা পালনে ৭টি মোবাইলফোন উদ্ধার করেন। আনুমানিক মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা।
এএসআই মোঃ তানিমুল ইসলাম তিনি জানান, ইতোপূর্বেও অত্র থানায় যোগদানের পর এর আগে ৩৭টির অধিক হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছি । হারিয়ে যাওয়া মোবাইলগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Bijoy71TV Bijoy71TV