তারাকান্দায় দোকানে চা খেতে আসা নিখোঁজ কৃষকেন লাশ মিললো ধান ক্ষেতের

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় সোমবার (১ সেপ্টেম্বর) ভোর রাতে ধানক্ষেতের আইল থেকে হাত-পা বাঁধা এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিকুল ইসলাম(৪৫) উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকি নয়াপাড়া গ্রামের মৃত আঃ রশিদের ছেলে।
এ বিষয়ে নিহতের ছোট ভাই শফিকুল ইসলাম বলেন, রোববার (৩১ আগষ্ট) দিনগত রাত ৯ টায় বাড়ীর পার্শ্ববর্তী জনৈক শফিকুলের দোকানের কথা বলে বাড়ী থেকে বের হয় রফিকুল। এরপর থেকে আর তাঁর কোন খোঁজ মিলছিলনা।
এদিকে রাত বাড়তে থাকলে স্বজনরা তাকে খুঁজতে বের হয়। এ সময় স্বজনরা বাড়ী থেকে শফিকুলের দোকানের দিকে যাওয়ার পথে রফিকুলের জুতা এবং টর্চলাইটটি পড়ে থাকতে দেখতে পান। এরপর ভোররাত ৩ টার দিকে দোকানের পিছনে নূরুল হকের ফিসারীর পাড় এবং সংলগ্ন ধানক্ষেতের আইলে হাত-পা বাঁধা অবস্থায় রফিকুলের মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. টিপু সুলতান বলেন, রফিকুলের মরদেহ পাওয়ার খবর পেয়ে আমার নেতৃত্বে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে আনার পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এতে মরদেহের গলায় মুখের বা পাশে রক্তাক্ত কাটা জখম ছিল। অন্য কোথাও হত্যার পরে এখানে এনে মরদেহটি ডাম্পিং করা হয়েছে বলে মনে হচ্ছে। এখন পর্যন্ত হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্ত সহ আসামি গ্রেফতারি অভিযান চলছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

See also  আলোকিত দেশ গড়তে শিক্ষার সাথে মানবিকতা ও রাজনীতি সচেতনতা জরুরি: এমরান সালেহ প্রিন্স

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with