ভোটের গ্যারান্টি জনগণই—হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স,

আব্দুল হক লিটনঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণই বিএনপির রাজনীতির গ্যারান্টি ও ওয়ারেন্টি। এজন্যই বিএনপি দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিতে চায়। তবে যেসব রাজনৈতিক দল নিজেদের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান, তারাই আজ বিএনপির বিরুদ্ধে লাগামহীন অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছে।

শনিবার সকালে হালুয়াঘাট পৌর শহরের হোটেল ইমেক্স মিলনায়তনে উপজেলা ওলামা দল এবং বিকেলে উপজেলা শ্রমিক দলের ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, প্রথমে নির্বাচন প্রলম্বিত করার পাঁয়তারা, পরে অন্তর্বর্তী সরকারের ওপর অযাচিত প্রভাব বিস্তার করে রাজনৈতিক অচলাবস্থা তৈরি করেছিল কয়েকটি দল। এখন আবার রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে নানা অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর ইস্যু টেনে আনা হচ্ছে।

See also  ভাতিজা ও বিধবা ভাবির জমি আত্মসাতের চেষ্টা, হামলার আশঙ্কায় নিরাপত্তাহীন পরিবার

তিনি আরও বলেন, “ভোটের আনুপাতিক হারে নয়, জনগণ সরাসরি দল, মার্কা ও প্রার্থী দেখে ভোট দিতে চায়। ১৫ বছর ধরে মানুষ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চেয়ে আন্দোলন করেছে—স্থানীয় সরকার নির্বাচন নয়।”

আওয়ামী লীগকে ‘পতিত ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তিনি বলেন, “যারা ১৫ বছর আওয়ামী লীগের প্রহসনের শরিক ছিল, এখন তারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের কৌশলে ব্যস্ত।” বিএনপির কারণে রাজনীতির সুযোগ পাওয়া কিছু দল এখন ‘ন্যায়ের প্রতীক’ হয়ে বিএনপিকেই আঘাত করছে বলেও অভিযোগ করেন তিনি।

See also  ফুলপুরে পলিথিনবিরোধী অভিযান: ৩ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা

সভায় ওলামা দলের নেতাকর্মীদের প্রতি আলেম সমাজকে এবং শ্রমিক দলের নেতাকর্মীদের প্রতি শ্রমিক সমাজকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সভাগুলোতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আকবর আলী এবং ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গনি।

এছাড়া জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মাহবুব হোসেন, সদস্য সচিব মাওলানা শামীম হাসান, যুগ্ম আহ্বায়ক মাও,আকরাম হোসেন এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বক্তব্য রাখেন।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with