প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে হালুয়াঘাট প্রশাসন: ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে হালুয়াঘাট প্রশাসন: ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ

আব্দুল হক লিটনঃ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে হালুয়াঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢেউটিন ও আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার হালুয়াঘাট উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আলীনূর খান।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দুঃস্থ ব্যক্তি, পরিবার এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই এই সহায়তা প্রদান—এমনটাই জানান ইউএনও আলীনূর খান।

See also  পূর্বধলায় কাকন হত্যা মামলার আসামী গ্রেফতার

তিনি বলেন, “সরকার প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এই সহায়তা শুধু ত্রাণ নয়, এটি একটি পুনর্বাসন প্রক্রিয়ার অংশ। আমরা চাই, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার ঘুরে দাঁড়াক।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, যুবদল নেতা আব্দুল আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

See also  হালুয়াঘাটে শহীদ পরিবার বিএনপিতে যোগদান, প্রিন্সকে সমর্থনের ঘোষণা

প্রত্যাশা করা হচ্ছে, এই ধরনের উদ্যোগ দুঃসময়ে মানুষের ভরসাস্থল হয়ে উঠবে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবে।

 

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with