ফুলপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও সীমা: অনিয়ম পেলে কাউকে ছাড় নয়

তপু রায়হান রাব্বি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে সরকারি কাজে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা।

বুধবার (৯ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফুলপুর উপজেলার ভাইটকান্দি ও রামভদ্রপুর ইউনিয়নের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও বিশেষ বরাদ্দে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প, রাস্তা, কবরস্থান এবং ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি ৩নং ভাইটকান্দি ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণকাজ এবং ২নং রামভদ্রপুর ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

See also  বিএনপির সংকটে ত্যাগী নেতাদের অবহেলা: মাঠপর্যায়ে ক্ষোভ- সৈয়দ এনায়েত উর রহমান

পরিদর্শনে ইউএনও সীমা স্পষ্ট বার্তা দেন, “কোনো প্রকল্পে অনিয়ম কিংবা দুর্নীতি পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারি অর্থের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “রাস্তাঘাট, কালভার্টসহ সব উন্নয়ন কাজ যেন মানসম্মতভাবে সম্পন্ন হয় এবং জনসাধারণ যেন কাজের বিষয়ে কোনো অভিযোগ তুলতে না পারে।”

ভূমি অফিসে সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলার পর তিনি সংশ্লিষ্ট নায়েবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “জনগণ যেন সেবা নিতে এসে হয়রানির শিকার না হন। যদি কোনো ধরনের আর্থিক লেনদেন বা দুর্নীতির অভিযোগ পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

See also  ওয়ান লাইন" জুয়ায় সর্বনাশ: লাখো নারীর স্বপ্নভঙ্গ, সমাজে বিভক্তি ও ধ্বংসের ছায়া

পরিদর্শনে ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তিনি বলেন, “দেশ ও জনগণের স্বার্থে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে সঠিক নিয়মে কাজ করতে হবে। প্রশাসন কোনো অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেবে না।”

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with