ফুলপুরে দু’জনকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টায় বিএনপি নেতা সহ ৫ জন গ্রেফতার

তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে দু’জনকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে উপজেলা বিএনপির নেতা মোখলেছুর রহমান স্বপনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জিম্মি হওয়া দুই ব্যক্তিকে উদ্ধার এবং আদায়কৃত ১ লাখ ১০ হাজার টাকা ফেরত উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার ১নং ছনধরা ইউনিয়নের খারেরপাড় এলাকায় বিএনপি নেতা ও ইউপি সাধারণ সম্পাদক প্রার্থী মোখলেছুর রহমান স্বপনের ফিসারিতে কুড়িগ্রামের রৌমারীর রেজাউল করিম ও রাঙামাটির লংগদুর সাকিব মিয়াকে জিম্মি করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দিয়ে এবং মারধর করে তাদের পরিবারের কাছে মোবাইল ফোনে কান্নার শব্দ শুনিয়ে বিকাশের মাধ্যমে ১ লাখ ১০ হাজার টাকা আদায় করা হয়।

See also  হালুয়াঘাটে হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক নারী-পুরুষ বিএনপিতে যোগদান।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে ফুলপুর থানা পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে জিম্মি দুইজনকে উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— উপজেলার খারেরপাড় গ্রামের বিএনপি নেতা মোখলেছুর রহমান স্বপন, বাঘেরকান্দা গ্রামের মফিজুল ইসলাম, খারেরপাড় গ্রামের আলেপ হোসেন, একই গ্রামের মোশারফ হোসেন এবং বাঘেরকান্দা গ্রামের বাবুল মিয়া।

See also  ময়মনসিংহে বিকৃত যৌন আচরণের অভিযোগে গ্রেফতার -১

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিম্মি হওয়া দুইজনকে উদ্ধার ও মুক্তিপণ আদায়ের নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with