ফুলপুরে নতুন এসিল্যান্ড তাসনীম জাহান ও পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হক যোগদান, পদোন্নতিতে বদলি ফারুক

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ফুলপুর প্রশাসনে এসেছে নতুন অধ্যায়। সহকারী কমিশনার (ভূমি) পদে যোগ দিলেন তাসনীম জাহান, আর ফুলপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিলেন মোহাম্মদ কামরুল হক। এই পরিবর্তন একদিকে যেমন নতুন উদ্দীপনা ও প্রত্যাশা জাগাচ্ছে, তেমনি সাবেক এসিল্যান্ড মেহেদী হাসান ফারুকের বিদায়ে জনমনে তৈরি হয়েছে শূন্যতার অনুভূতি।

পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি হয়েছেন মেহেদী হাসান ফারুক। দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা ও জনবান্ধব মনোভাব দিয়ে ফুলপুরবাসীর আস্থা অর্জন করেছিলেন। তাঁর বিদায়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছেন।

নতুন এসিল্যান্ড তাসনীম জাহান ৩৮তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। গত ২০ মে ২০২৪ তারিখে ময়মনসিংহ সাবেক বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার স্বাক্ষরে জামালপুরের মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদানের পর এবার ফুলপুরে আসেন তিনি।

See also  লকডাউন কর্মসূচি ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযান, আটক পাঁচ নেতা-কর্মী

অন্যদিকে, নালিতাবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ কামরুল হক এখন ফুলপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কবির উদ্দীনের স্বাক্ষরিত অফিস আদেশে ১২ আগস্ট ২০২৫ তারিখে তাঁর পদায়ন সম্পন্ন হয়।

নতুন এই দুই কর্মকর্তার আগমনে ফুলপুরে উন্নয়ন ও সেবাখাতে নতুন দিগন্তের আশা করছে স্থানীয়রা। সাধারণ মানুষের প্রত্যাশা, তাঁরা দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই জনসেবার মান আরও উন্নত করবেন, জনগণের সমস্যা সমাধানে সহজ ও দ্রুত পদক্ষেপ নেবেন এবং দুর্নীতি ও অনিয়ম রোধে কার্যকর ভূমিকা রাখবেন।

See also  ঈশ্বরগঞ্জে ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি কেটে ফসল নষ্টের অভিযোগ

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে শিক্ষক, ব্যবসায়ী, ছাত্র-যুবক, সবাই স্ট্যাটাস, মন্তব্য ও ছবির মাধ্যমে নতুন কর্মকর্তাদের স্বাগত জানাচ্ছেন। অনেকে আশা প্রকাশ করছেন, এই রদবদলের মাধ্যমে ফুলপুর প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব কার্যক্রম আরও জোরদার হবে।

প্রশাসনের এই পরিবর্তনকে ঘিরে যেন ফুলপুরবাসী নতুন স্বপ্নে বুক বাঁধছে, যেখানে উন্নয়ন, সেবা এবং মানুষের প্রত্যাশা পূরণ হবে সম্মিলিতভাবে , আর প্রতিটি নাগরিক নিজেকে প্রশাসনের অংশীদার বলে অনুভব করতে পারবে।

 

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with