ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ধোবাউড়া ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে ৩৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি এবং ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম মুকুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফারুক হোসাইন। নতুন নেতৃত্বের অধীনে সংগঠনটির কার্যক্রম আরও সুসংগঠিত ও জনসেবামুখী হবে বলে আশা প্রকাশ করেছেন সদস্যরা।

See also  তথ্য-প্রযুক্তির সহায়তায় ফুলপুরে ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করে ৭টি ফোন উদ্ধার

উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্ত অভিজ্ঞ সদস্যরা সংগঠনের নীতি নির্ধারণ, সুষ্ঠু পরিচালনা এবং মানসম্মত সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কমিটি অনুমোদনের পর স্থানীয় ডায়গনস্টিক সেক্টরে স্বচ্ছতা, শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নে উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

নতুন কমিটির অনুমোদনের খবরে সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল ও সেবাগ্রহীতাদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। সবাই আশা করছেন, স্বাস্থ্যসেবায় আস্থা ফিরিয়ে আনা এবং আধুনিক মানসম্পন্ন সেবা প্রদানে এ কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

See also  একজনের অন্যায়ে পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ কেন? প্রশ্ন সকল সাংবাদিক সমাজের

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with