ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা ও মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে উপজেলা প্রশাসন।

দিবসটির শুরুতে ফুলপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৩ জন শহীদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ কৃষক সাইফুল ইসলামসহ অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

See also  সত্যনিষ্ঠ পরিশ্রমের ফসল: আনন্দ টিভির জেলা প্রতিনিধি হলেন সৈয়দ মোর্শেদ কামাল মিজান

সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি, বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, পিআইও আশীষ কর্মকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

See also  আন্তর্জাতিক নারী দিবসে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন করেন পিবিআই

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধরের সঞ্চালনায় আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচি ছিল শ্রদ্ধা, সম্মান ও জাতীয় চেতনায় উজ্জীবিত এক ব্যতিক্রমী আয়োজন।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with