ফুলপুরে ভুয়া এনআইডি তৈরি, এক জনকে ৪০ হাজার টাকা জরিমানা

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরি করার অপরাধে ময়মনসিংহের ফুলপুরে এক কম্পিউটারের দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এক ভুক্তভোগীকে ভুয়া জাতীয় পরিচয় পত্র প্রদানের করার অভিযোগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভা সংলগ্ন বাবা-মা এর দোয়া কম্পিউটার ও ফটোকপির দোকানে অভিযান পরিচালনা করা হয়। পরে অভিযোগের সততা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের মালিককে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সে তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করেন।
এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাচন অফিসার বেলাল, প্রকৌশলী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু সহ থানার পুলিশ প্রশাসন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে দেখা যায় কম্পিউটারে পিডিএফ ফাইলে লেখা পরিবর্তন করে মানুষকে ভুয়া এন.আই.ডি. বানিয়ে দিচ্ছে। পরে প্রমাণ সহ তাকে অর্থদণ্ড প্রদান করা হয়। এসব ভুয়া এনআইডি ও জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সার্টিফিকেট তৈরি করছি প্রতারক চক্র এদের কাজে সহযোগিতা করছে এক শ্রেণির দালাল। এসব দালালের থেকে সাবধান থাকার জন্য জনসাধারণকে সচেতন থাকতে অনুরোধ করেন তিনি। এছাড়াও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *