
তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহ টু শেরপুর মহাসড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না! প্রায়ই প্রতিনি রক্তে রঞ্জিত হচ্ছে এই সড়ক। পরিবার হারাচ্ছে প্রিয়জন, খালি হচ্ছে মায়ের বুক। আবারো বুধবার(২৮ জানুয়ারী) সকালে শেরপুর টু ময়মনসিংহ মহাসড়কের ধলীর মোড় নামক স্থানে দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশুর। নিহত শিশু জেসমিন আক্তার (৮), ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের আশি পাঁচকাহনিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
জানা যায়, ভিকটিম জেসমিন পরিবারের সাথে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলপুর উপজেলাধীন ধলী বাজার মোড় এলাকায় পৌঁছে রাস্তা পারাপারের সময় একটি বাস ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে ফুলপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তালদিঘী মডেল মসজিদের সামনে যেতেই তার অবস্থা আরো গুরুতর হয়। পরে তারাকান্দা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করেন। এছাড়াও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
Bijoy71 TV Bijoy71 TV