নেত্রকোনায় দা’র কোপে গুরুতর আহত ১, নারী সহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা

মোঃ আব্দুল হক লিটনঃ

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নেত্রকোণায় দা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নেত্রকোণা জেলার রামকৃষ্ণপুর চরপাড়া গ্রামের বাসিন্দা, পিতা-মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ আবুল কালাম বাদী হয়ে নারীসহ ৮ জনের বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি সন্ধ্যা নেত্রকোনার চল্লিশা এলাকার রামকৃষ্ণপুর চরপাড়ায় বাদীর বসতবাড়ির পেছনে অবস্থিত তার স্বত্বদখলীয় জমিতে এ ঘটনা ঘটে। জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে দা, রড ও বাঁশের লাঠি নিয়ে সংঘবদ্ধভাবে ওই জমিতে অনধিকার প্রবেশ করে।
একপর্যায়ে অভিযুক্তরা বাদী মোঃ আবুল কালামের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে এবং তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
এ সময় বাদীকে বাঁচাতে এগিয়ে এলে তার বাড়িতে বেড়াতে আসা মেহমান মোঃ রানা আহম্মেদকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে মাথার বাম পাশে কোপ মারা হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। একই ঘটনায় বাদীর ভাই মোঃ আব্দুস সালামকেও রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে আহত করা হয়।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত মোঃ রানা আহম্মেদকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্তরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। ভবিষ্যতে সুবিধামতো সুযোগ পেলে হত্যা করা হবে বলেও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এতে বাদী ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

See also  ফুলপুরে প্রাথমিক স্কুলে ফিডিং কর্মসূচির উদ্ভোধন,

লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন মোঃ আব্দুল মজিদ, মোঃ জামাল মিয়া, মোঃ মঞ্জুরুল হক, মোঃ নুরুল হক, মোছাঃ সাবিনা আক্তার, মোছাঃ জরিনা খাতুন, মোঃ জজ মিয়া ও মোছাঃ মদিনা আক্তার। সবাই রামকৃষ্ণপুর চরপাড়া গ্রামের বাসিন্দা।

নেত্রকোণা মডেল থানার পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with