ফুলপুরে ৪ ফার্মেসীকে জরিমান

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার দায়ে ৪ ফার্মেসী ব্যাবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। এ সময় সাথে ছিলেন জেলা ড্রাগ ইন্সপেক্টর মোঃ জাহিন শাকিল ভূঞা সহ থানা পুলিশের একটি টিম।
এসময় ৪টি ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল মজুদ করা এবং বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত ৪ ব্যাবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পুনরায় এই অপরাধ না করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের কে সতর্ক করেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে ঘোষণা দেন তিনি।

See also  ফুলপুরে পলিথিনবিরোধী অভিযান: ৩ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with