ফুলবাড়ীয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্ আল মামুনকে ফুলেল শুভেচ্ছা

মোমেনা আক্তার সোনিয়া ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আব্দুল্লাহ্ আল মামুন ফুলবাড়ীয়া থানা পরিদর্শনে আগমন করলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান (রুকন)।

শনিবার সকালে থানায় পৌঁছালে ওসি রুকন ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি অতিরিক্ত পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর গতিশীল নেতৃত্ব ও দিকনির্দেশনায় ময়মনসিংহ জেলা পুলিশের সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী হয়ে উঠেছে।

অতিরিক্ত পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং জনবান্ধব পুলিশি সেবার মান আরও উন্নত করার নির্দেশনা প্রদান করেন।

এ সময় থানার অন্যান্য কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। ওসি রুকন জানান, “অতিরিক্ত পুলিশ সুপারের আন্তরিকতা ও কর্মনিষ্ঠা আমাদের জন্য প্রেরণার উৎস।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *