বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে ডেকে নিয়ে খুন করেন মোকছেদ আলীকে

মোঃ আব্দুল হক লিটনঃ

ময়মনসিংহ জেলার গৌরীপুরে সংঘবদ্ধ হামলায় খুন হন মোকছেদ আলী। দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে ফাঁদে ফেলে হত্যা করা হয়।

১৮ আগস্ট সন্ধ্যায় বাচ্চু মিয়া নামের এক ব্যক্তি মোকছেদ আলীকে গিয়ে বলে, আমাকে কিছু লোক মারছে, তুমি গিয়ে আমাকে বাঁচাও। সরল বিশ্বাসে মোকছেদ ঘটনাস্থলে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা হামলাকারীরা তাকে ঘিরে ধরে। মুহূর্তের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত হানে তারা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

See also  র‌্যাবের পৃথক অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি ও ঘাতক চালক গ্রেফতার

পরে নিহতের ভাই মাসুম গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। র‌্যাব-১৪ মামলাটি ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চালায়।

অবশেষে গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার লালমাই থানার কলেজ রোড এলাকায় র‌্যাব-১৪ এবং র‌্যাব-১১ এর যৌথ অভিযানে মামলার প্রধান আসামি আকাশকে গ্রেফতার করা হয়।

See also  ফুলপুরে চাচীর পরকীয়ার প্রতিবাদ করায় ভাতিজাকে কুপিয়ে হত্যা

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতকে আইনগত প্রক্রিয়া শেষে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with