‘ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়
তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-আমিন (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী ২য় খন্ড গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন স্থানীয় কৃষক আকবর আলীর ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই যুবক পেশায় একজন কৃষক ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার বিয়ের কথাবার্তাও চূড়ান্ত হয়েছিল। পরিবারের স্বপ্ন ছিল খুব শিগগিরই ঘর সাজবে নতুন বউয়ের আগমনে। কিন্তু তার আগেই সব স্বপ্ন যেন বিদ্যুতের শকে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নিজ বসতবাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আল-আমিন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানান, আল-আমিন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল ছেলে ছিলেন। সংসারের হাল ধরার পাশাপাশি নিজের ঘরবাড়ির কাজও নিজেই করতেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আল-আমিনের অকাল মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ভিড় জমাচ্ছেন তার বাড়িতে। সবার মুখে একটাই কথা—”এমন পরিশ্রমী, ভদ্র ছেলেটা যে এভাবে চলে যাবে, কেউ কল্পনাও করেনি।”

এ দুর্ঘটনা আবারও স্মরণ করিয়ে দিলো, ঘরে বা বাইরে যেকোনো ধরনের বিদ্যুৎ-সম্পর্কিত কাজের সময় সাবধানতা অবলম্বন কতটা জরুরি। না হলে একটি ভুলেই প্রাণ হারাতে হতে পারে।

See also  ময়মনসিংহে ধর্ষণ মামলার দুই আসামির একজন গ্রেফতার

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with