ময়মনসিংহে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিনিধিঃ

ময়মনসিংহে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪-এর গোয়েন্দা অভিযানে অস্ত্র মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ঙম
শুক্রবার দুপুরে ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় র‌্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ওই আসামিকে আটক করে।
র‌্যাবের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। তাকে ধরতে চলছিল নিবিড় নজরদারি।
তিনি আরও জানায়, মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হচ্ছে। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, আইনের হাত থেকে কেউই রেহাই পাবে না। গ্রেফতারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

See also  রাজনীতির ৪৫ বছরের সৎ শ্রমে গড়ে ওঠা গৌরীপুরের জনপ্রিয় নেতৃত্ব- নুরুল হক

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with