• Latest
  • Trending
  • All
ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

June 24, 2025

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

May 22, 2026
মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

May 19, 2026
ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

May 16, 2026
ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

May 15, 2026
ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

May 15, 2026
ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

May 15, 2026
মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

May 13, 2026
হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

May 10, 2026
ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

May 10, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Sunday, June 14, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home ময়মনসিংহ

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পৃথক চার অভিযানে উদ্ধার ৯৩ গ্রাম হেরোইন, ৪০০ পিস ইয়াবা ও ১২টি গাঁজার গাছ

by Abdul Hoque Liton
June 24, 2025
in ময়মনসিংহ, সারাদেশ
0
ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
506
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ আব্দুল হক লিটন ঃ

মাদকবিরোধী অভিযানে আরও এক ধাপ এগিয়ে গেল ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত ২৩ ও ২৪ জুন জেলার বিভিন্ন থানাধীন এলাকায় চালানো চারটি পৃথক অভিযানে মোট ৯৩ গ্রাম হেরোইন, ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২টি তাজা কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ সময় মোট ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং একজন পালিয়ে যায়।

২৩ জুন রাত ৮টার দিকে ময়মনসিংহ শহরের কোতোয়ালী থানাধীন ধোপাখোলা মোড় এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে চরপাড়া যাওয়ার পথে একটি সুনির্দিষ্ট স্থানে ওৎ পেতে থাকা দলটি একে একে ৯৩ গ্রাম হেরোইনসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
রিয়াজ ওরফে নিজুম, মনির উদ্দিন ওরফে মনির, রবিন, সাগর সরকার, কাউছার ও রফিকুল ইসলাম আশিক।
তারা সবাই ময়মনসিংহ শহরের বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দা। পুলিশের ভাষ্য অনুযায়ী, এই চক্রটি শহরের অভ্যন্তরে মাদক সরবরাহ এবং খুচরা বিক্রিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল।

See also  শিলছড়ি আনসার ব্যাটালিয়নে সনদ বিতরণে বিভাগীয় কমিশনার ও উপমহাপরিচালকের অংশগ্রহণ

২৪ জুন রাত ১২টা ৪৫ মিনিটে ভালুকা উপজেলার মামারিশপুর বাজারে আরও একটি অভিযান চালানো হয়। সেখানকার এক মুদি দোকানের সামনে থেকে ৩০০ পিস ইয়াবাসহ মোঃ রাশেদুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রাশেদ দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল।

২৪ জুন রাত ১টায় কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ মধ্যবাজার এলাকায় একটি মুদি দোকানের সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ মোঃ শফিকুল ইসলাম নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও আগের মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে বলে জানা গেছে।

২৩ জুন রাত ৯টা ৫ মিনিটে মুক্তাগাছা উপজেলার পঞ্চানন্দবাড়ী এলাকায় মোঃ ফুল মামুদের বসতঘরের পাশে তল্লাশি চালিয়ে ১২টি তাজা কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয়। অভিযুক্ত ফুল মামুদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে আগেও মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

See also  গ্রামগঞ্জে ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে : প্রিন্স

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের অফিসার ইনচার্জের নির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করেন এসআই সোহরাব আলী, এসআই আরিফ হাসান, এসআই ফারুক আহম্মেদ ও এসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত প্রত্যেক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাদকের বিস্তার ঠেকাতে পুলিশের এই সক্রিয় তৎপরতা অত্যন্ত প্রশংসনীয়। একইসঙ্গে তারা মনে করেন, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় মাদক প্রতিরোধ সম্ভব নয়, এ জন্য পারিবারিক ও সামাজিক সচেতনতাও জরুরি।

মাদকবিরোধী অভিযানে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ধারাবাহিক সাফল্য প্রমাণ করছে—মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করলেই অপরাধ দমন সম্ভব।

Tags: ৪০০ পিস ইয়াবা ও ১২টি গাঁজার গাছপৃথক চার অভিযানে উদ্ধার ৯৩ গ্রাম হেরোইন
Share202Tweet127
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In