মোঃ আব্দুল হক লিটন ঃ
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ময়মনসিংহে র্যাব-১৪, সিপিএসসি ইউনিটের অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আঃ মোতালেব (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কৃষ্টপুর (নিউ কলোনী) এলাকার বাসিন্দা এবং মৃত হোসেন আলীর ছেলে।
র্যাব সূত্র জানায়, আঃ মোতালেব চুরি সংক্রান্ত একটি মামলায় আদালত কর্তৃক ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর একটি দল গত ২৬ জুন ২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়, যেখানে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১৪ জানিয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Bijoy71TV Bijoy71TV