• Latest
  • Trending
  • All
বিএনপি কখনো পরিশ্রমীদের সঙ্গে বেইমানি করে না : মাসুম বিল্লাহ

বিএনপি কখনো পরিশ্রমীদের সঙ্গে বেইমানি করে না : মাসুম বিল্লাহ

June 27, 2025

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

May 22, 2026
মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

May 19, 2026
ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

May 16, 2026
ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

May 15, 2026
ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

May 15, 2026
ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

May 15, 2026
মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

May 13, 2026
হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

May 10, 2026
ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

May 10, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Monday, June 1, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home ময়মনসিংহ

বিএনপি কখনো পরিশ্রমীদের সঙ্গে বেইমানি করে না : মাসুম বিল্লাহ

ধুরাইল ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশে উঠে এলো ত্যাগ-তিতিক্ষার গল্প।

by Abdul Hoque Liton
June 27, 2025
in ময়মনসিংহ, সারাদেশ
0
বিএনপি কখনো পরিশ্রমীদের সঙ্গে বেইমানি করে না : মাসুম বিল্লাহ
518
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

আব্দুল হক লিটন ঃ

“বিএনপি কখনো পরিশ্রমী কর্মীদের সঙ্গে বেইমানি করে না”— এমন স্পষ্ট বার্তা নিয়ে ১০ নম্বর ধুরাইল ইউনিয়নের কর্মী সমাবেশে বক্তব্য রাখলেন বিএনপি নেতা ও শিক্ষাবিদ মোঃ মাসুম বিল্লাহ। তিনি বলেন, “যারা দুঃসময়ে রাস্তায় ছিলেন, মামলা-হামলা সহ্য করেছেন, নীরবে দলকে শক্ত ভিত্তি গড়ে তুলতে সহায়তা করেছেন—তাদের কখনোই ভুলে যায় না বিএনপি।”

এই মননশীল ও প্রত্যয়ী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধুরাইল ইউনিয়ন পর্যায়ের এক প্রাণবন্ত কর্মী সমাবেশ। এতে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আবু হাসান বদরুল কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

সমাবেশে বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন— ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পুরো আয়োজনজুড়ে উঠে আসে একটি কথা— “ত্যাগীরা অবহেলিত নয়, তারাই বিএনপির মেরুদণ্ড।”

মোঃ মাসুম বিল্লাহ শুধু একজন রাজনৈতিক কর্মীই নন, তিনি একাধারে শিক্ষাবিদ, সংগঠক ও সমাজসেবক। তার রাজনৈতিক অভিযাত্রা শুরু হয় ছাত্রদল দিয়ে— তিনি ছিলেন ১০ নম্বর ধুরাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

See also  অবৈধ বালু উত্তোলন: রাজস্ব হারাচ্ছে রাষ্ট্র, ধ্বংস হচ্ছে পরিবেশ

এরপর তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন যুবদল ময়মনসিংহ উত্তর জেলার সহ-সভাপতি, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জিয়া মঞ্চ ময়মনসিংহের সদস্য এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে। একইসঙ্গে তিনি পাবিয়াজুরী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, নাগরিক আন্দোলন কমিটি ময়মনসিংহের সদস্য এবং বিভাগীয় প্রেসক্লাব ময়মনসিংহেরও সক্রিয় সদস্য।

তিনি পেশাগতভাবে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের একজন প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
তাকে নিয়ে হালুয়াঘাট বিএনপির অনেক নেতাকর্মীর অভিমত, “মাসুম ভাই এককথায় দলপ্রেমী, তিনি দুঃসময়ের নির্ভরতা, সংগঠনের নিবেদিত কর্মী।” উল্লেখযোগ্যভাবে, তার বিরুদ্ধে রয়েছে চারটি রাজনৈতিক মামলা—যা তার রাজপথের সংগ্রামের প্রমাণ।

সমাবেশে বক্তারা বলেন, “দলীয় কর্মকাণ্ডে যারা জীবন উৎসর্গ করেছে, তাদের আর অবমূল্যায়নের সুযোগ নেই। দল ক্ষমতায় থাক বা না থাক, মাঠের পরিশ্রমীরা সব সময় সম্মানিত হবেন।”

এমন বার্তায় কর্মীদের চোখেমুখে দেখা যায় নতুন প্রত্যয় ও আত্মবিশ্বাসের ঝিলিক। কেউ কেউ বলেন, “আমাদের কষ্ট দল দেখছে, আমাদের নাম উচ্চারিত হচ্ছে, এতেই আমরা অনুপ্রাণিত।”

দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রামে থাকা বিএনপি এখন যেন তৃণমূলে ঘুরে দাঁড়াতে চায়। নেতাদের মুখে মাঠকর্মীদের মূল্যায়নের বার্তা নিঃসন্দেহে একটি কৌশলগত অগ্রগতি। আর মাসুম বিল্লাহের মতো নেতার সামনে এসে কথা বলার মাধ্যমে সাধারণ কর্মীরা নিজেদের ভরসা খুঁজে পাচ্ছেন।

See also  শম্ভুগঞ্জে ভয়াবহ ডাকাতি: ডিবির অভিযানে ১৪০ কেজি লুণ্ঠিত তামার তার উদ্ধার, ৯ সদস্যের ডাকাতচক্র আটক

অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাঠ যেন পরিণত হয়েছিল মাসুম বিল্লাহর কর্মীদের উচ্ছ্বাসের উৎসবে। গোলাপি রঙের টুপি পরে শত শত কর্মী পুরো মাঠ দখলে রেখেছিলেন, যা চোখে পড়ার মতো। বিশেষ করে যখন মাসুম বিল্লাহ মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন, তখন মুহূর্তেই চারপাশ জুড়ে উল্লাস ও করতালির ঝড় ওঠে। তার একনিষ্ঠ কর্মীদের উপস্থিতি এতটাই ব্যাপক ছিল যে, কর্মী সমাবেশ না হলে বোঝার উপায় ছিল না মানুষ তাকে কতটা ভালোবাসে এবং কতটা সম্মান করে। এই দৃশ্যই প্রমাণ করে—দীর্ঘদিনের রাজপথের সংগ্রাম, সততা আর সাংগঠনিক নিষ্ঠার ফলস্বরূপ, মাসুম বিল্লাহ আজ শুধু একজন নেতা নন, বরং একটি ভালোবাসার নাম কর্মীদের হৃদয়ে।

রাজনৈতিক অনিশ্চয়তার সময়েও যারা সত্যিকারের পরিশ্রম করেছে, তাদের প্রতি দলীয় শ্রদ্ধা ও স্বীকৃতি বরাদ্দ করাই আজকের রাজনীতির জন্য সবচেয়ে জরুরি—আর ধুরাইলের এই কর্মী সমাবেশ সেই দৃষ্টান্তই তুলে ধরলো।

Tags: ধুরাইল ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশে উঠে এলো ত্যাগ-তিতিক্ষার গল্প।
Share207Tweet130
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In