মানুষ না বদলালে রাষ্ট্র বদলায় না: এমরান সালেহ প্রিন্স

মোঃ আব্দুল হক লিটনঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “আমরা যতই আইন, অবকাঠামো বা প্রশাসনিক সংস্কারের কথা বলি না কেন, যদি মানুষের মধ্যে মানবিকতা, সহনশীলতা ও ন্যায্যতাবোধ জাগ্রত না হয়, তাহলে রাষ্ট্র কখনো বদলাবে না। কারণ মানুষ না বদলালে রাষ্ট্র বদলায় না।”

তিনি শুক্রবার (তারিখ) ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত “আলোকিত হালুয়াঘাট: রূপকল্প” শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন।

হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে আয়োজিত এ দিনব্যাপী বৈঠকে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন এবং একটি মানবিক, সহনশীল ও উন্নয়নমুখী হালুয়াঘাট গঠনে নিজ নিজ অভিমত তুলে ধরেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, “দেশে যত উন্নয়নই হোক না কেন, যদি একটি মানুষের মাঝে মনুষ্যত্ব, ভ্রাতৃত্ববোধ ও নৈতিকতা না থাকে, তাহলে সে উন্নয়ন টেকসই হতে পারে না। আলোকিত রাষ্ট্র গড়তে হলে আগে মানুষকে আলোকিত করতে হবে।”

See also  গৌরীপুরে মনোনয়ন না পেয়েও মাঠ ছাড়েনি বাবুল

ঢাকায় মিডফোর্ট হাসপাতালের সামনে সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, “আমি ভিডিওটি দেখে স্তব্ধ। যে হত্যা হয়েছে, তিনি যুবদলের কর্মী, আর যিনি করেছে—তিনিও। কিন্তু এ ধরনের বর্বরতা কোনো দলের হতে পারে না। অপরাধী যেই হোক, তার বিচার হতেই হবে। দল নয়, দায় ব্যক্তি পর্যায়ে। বিএনপি এসব অনৈতিক কাজ কখনো প্রশ্রয় দেয় না এবং অতীতে এর অনেক প্রমাণও রেখেছে।”

তিনি আরও বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বিএনপির ডিকশনারিতে নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা রাজনৈতিকভাবে ব্যবহার করে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। কিন্তু জনগণের ভেতর বিএনপির শেকড় অনেক গভীরে। টোকা দিলে পড়ে যাবে—এই ভাবনা যারা করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।”

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীরও দায় থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা চাচ্ছি এক শক্তিশালী পুলিশিং ব্যবস্থা, যাতে দুষ্কৃতিকারীরা আতঙ্কে থাকে। সন্ত্রাসকে রাজনৈতিক রঙ না দিয়ে অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

See also  ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার মালামাল ও মাদক উদ্ধার

সভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন:
পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বাবু বিশেশ্বর চৌহান, মজিবর রহমান (সাধারণ পাঠাগার), কয়লা আমদানি-রফতানিকারক গ্রুপের মহাসচিব অশোক কুমার অপু, বিআরডিবির চেয়ারম্যান আবু হাসনাত বদরুল কবীর, সাবেক চেয়ারম্যান শাহ আফাজ উদ্দিন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অধ্যক্ষ স্বপন কুমার ধর, ব্যবসায়ী নেতা ইমাম উদ্দিন, তাজিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, সুব্রত রেমা, সুভাষ চন্দ্র সাহা, সাংবাদিক আব্দুর রজ্জাক, হাতেম আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ব্যবসায়ী, সমাজকর্মী ও সাংবাদিকরা।

বক্তারা বলেন, উন্নয়নের আগে প্রয়োজন মূল্যবোধের জাগরণ, যা একটি সত্যিকার অর্থে আলোকিত হালুয়াঘাট গঠনে সহায়ক হবে।

 

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with