শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান: প্রায় ১৯ লাখ টাকার ভারতীয় পন্য জব্দ

মোঃ আব্দুল হক লিটনঃ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোররাতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) কর্ণজোড়া বিওপির টহল দল এ অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টা ১০ মিনিটের দিকে কর্ণজোড়া বিওপির আওতাধীন মারেকপাড়া এলাকায় বিজিবি অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে ৬ হাজার ৪৩২টি ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ জব্দ করা হয়। জব্দকৃত প্রসাধনীর আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৯ হাজার ৬০০ টাকা।

বিজিবি জানিয়েছে, চোরাচালানকারীরা অভিনব কৌশলে সীমান্ত পেরিয়ে ভারতীয় প্রসাধনী বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। তবে বিজিবির সতর্ক অবস্থান এবং নিয়মিত গোয়েন্দা নজরদারির ফলে তা ব্যর্থ হয়েছে।

৩৯ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবির টহল কার্যক্রম দিন-রাত অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্তবর্তী এলাকায় যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *