সন্ত্রাসী কায়দায় চাচাকে পিটিয়েছে ভাতিজা, দ্রুত গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে এক বর্বর পারিবারিক সহিংসতার ঘটনা পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে। ১৫ ডিসেম্বর সকালে হালুয়াঘাট সদর ইউনিয়নের উত্তর মনিকুড়া গ্রামে নজরুল ইসলামের বসতবাড়িতে তারই ভাতিজা মোঃ কবির হোসেন দেশীয় অস্ত্র হাতে নিয়ে প্রবেশ করে এবং সন্ত্রাসী কায়দায় তার চাচা নজরুল ইসলামের উপর নির্মম ভাবে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়।
হামলার সময় নজরুল ইসলামের ১৫ বছর বয়সী ছেলে মোঃ আরিফ বাবাকে রক্ষা করতে গেলে তাকেও লাঠি, লোহার রড দিয়ে আঘাত করা হয়। তার বাম হাতে হাড় ফাঁটা জখম হয়েছে।

নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রায় এক বছর আগে ঋণের কারণে তার ভাতিজা মোঃ আবুল হোসেন ৩০,০০০ টাকা ধার নেয়। টাকা পরিশোধে বিলম্ব ও পারিবারিক বিরোধের জেরে ১৫ ডিসেম্বর সকালে তার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণকে কেন্দ্র করে মোঃ কবির হোসেন ও অন্যান্য আসামীরা নৃশংসভাবে হামলা চালায়।
নজরুল ইসলাম বলেন, “আমার ছেলের হাতের জখম এবং নিজের উপর এই বর্বর হামলা দেখে আমাদের মন কেঁপে উঠেছে। এই ধরনের নিষ্ঠুরতা যদি অপরাধীর হাতে থাকে, তা শুধু পরিবারের নয়, পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

See also  নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

এলাকাবাসীও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা পুলিশ ও প্রশাসনকে বলছেন, দোষী মোঃ কবির হোসেন সহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে। স্থানীয়রা বলছেন, যে ব্যক্তি নিজের চাচার উপর এভাবে সন্ত্রাসী আচরণ চালাতে পারে, সে এলাকার শান্তি ও নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি।

এদিকে প্রতিপক্ষের পরিবারের সদস্যরা বলছেন, ভুল করেছে তারা ক্ষমাপ্রার্থী। তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটে যাবে তারা ভাবেনি।

See also  দিন-রাত চুরি-ছিনতাই, নিরাপত্তাহীনতায় আতঙ্কিত ময়মনসিংহবাসী

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম বলছেন, তদন্তের ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা প্রশাসনের প্রতি জোরালো আহ্বান করছেন, দোষীকে গ্রেপ্তার করে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন। যদি এই নৃশংসতা দমন করা না হয়, তবে এটি শুধু এক পরিবার নয়, পুরো ইউনিয়নের জন্য ভয়ঙ্কর সংকেত হয়ে দাঁড়াবে।

 

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with