
জন্ম-মৃতু নিবন্ধনে বিভাগ সেরা: শ্রেষ্ঠ ইউএনও ও পৌর প্রশাসক তৌহিদুর রহমা
মোঃ আব্দুল হক লিটনঃ
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন করায় জামালপুর জেলায় একসঙ্গে দুটি গৌরবজনক সম্মাননা অর্জিত হয়েছে—শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শ্রেষ্ঠ পৌর প্রশাসক।
এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাবা হাছিনা বেগম নিজ হাতে এই সম্মাননা তুলে দেন।
অর্জনের এই মুহূর্তে উপস্থিত সকলের মাঝে ছিলো উচ্ছ্বাস ও গর্ব। যাঁরা এই সাফল্যের পেছনে অবদান রেখেছেন, তাঁদের প্রতি পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
উল্লেখ্য, শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা পাওয়া এই কর্মকর্তা অতীতে ময়মনসিংহের হালুয়াঘাটে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়েও গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন।
হালুয়াঘাটে কর্মরত অবস্থায় ভূমি সংক্রান্ত জটিলতা দূরীকরণ, সেবা সহজীকরণ, অনলাইন ভূমি সেবার বাস্তবায়ন এবং সরাসরি জনসাধারণের সঙ্গে যুক্ত থেকে সমস্যা সমাধানে ভূমিকা রাখেন। অনেকেই বলেন,
ভূমি অফিসে যেসব কাজ মাসের পর মাস ঝুলে থাকত, তিনি নিমিষেই সেই জট খুলে দিতেন।”
তার এমন কর্মদক্ষতা ও জনসেবার কারণে আজও হালুয়াঘাটের সাধারণ মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে।
পুরস্কারপ্রাপ্তির খবরে সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার এই অর্জনকে ঘিরে প্রশংসায় ভাসছেন।
এমন অর্জন প্রশাসনের প্রতি মানুষের আস্থা বৃদ্ধির পাশাপাশি অনুপ্রাণিত করছে ভবিষ্যৎ প্রজন্মের প্রশাসনিক কর্মকর্তাদের।
এই সম্মাননা প্রমাণ করে, নিষ্ঠা ও সেবার মনোভাব থাকলে একজন প্রশাসনিক কর্মকর্তা জনগণের নিকট আস্থার প্রতীক হয়ে উঠতে পারেন। জন্ম-মৃত্যু নিবন্ধন যেমন রাষ্ট্রীয় দায়িত্ব, তেমনি জনসম্পৃক্ততা নিশ্চিত করে কার্যক্রমকে সফল করে তোলাই একজন প্রকৃত ইউএনওর সাফল্য।






















