
স্টাফ রিপোর্টারঃ
অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততা এবং সারাদেশে ক্রমাগত অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহ মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটির নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর যুবদলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী (আলম)। এসময় উপস্থিত ছিলেন যুবদলের অন্যান্য নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
নূরে আলম সিদ্দিকী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ক্রমবর্ধমান খুন, গুম, ধর্ষণ, চুরি ও দখলের বিরুদ্ধে আজ জনগণ বিক্ষুব্ধ। এই ব্যর্থতার দায় সরকারকে নিতেই হবে।”
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বে যুবদল রাজপথে ছিল, আছে এবং থাকবে।”
বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। পুরো কর্মসূচিতে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই কর্মসূচির ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।






















