হালুয়াঘাটে জুলাই গণহত্যাকারীদের বিচার ও সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল

স্টাফ রিপোর্টারঃ

​ময়মনসিংহের হালুয়াঘাটে জুলাই গণহহত্যায় জড়িত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায়ের দাবিতে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
​পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিকেল চারটায় হালুয়াঘাট ডিএস আলিম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি সুশৃঙ্খল ও বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার শত শত মানুষ মিছিলে অংশ নেন।
​মিছিলে অংশগ্রহণকারীরা জুলাই গণহহত্যার সঙ্গে জড়িত খুনি ও ফ্যাসিস্ট সরকারের দোসরদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া ‘জুলাই সনদ বাস্তবায়ন’ এবং ‘গণভোটের গণরায়’ পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।
​শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত এই গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এতে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

See also  উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with