নান্দাইলে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও গ্রেফতারকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নান্দাইলে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় নান্দাইল উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন স্থানীয় বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের প্রতিনিধিরা।

See also  শ্রমিকবান্ধব বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি এমরান সালেহ প্রিন্সের

এ সময় বক্তারা বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার ঘটনা শুধু সাংবাদিক সমাজকেই নয়, পুরো দেশকেই স্তম্ভিত করেছে। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক বছরগুলোতে সাংবাদিকদের ওপর হামলা, হত্যা, নির্যাতন ও মামলা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি।

বক্তারা তুহিন হত্যায় গ্রেফতারকৃত সহ অন্যান্য জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি, তিন মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার দাবি জানান। তারা আরও বলেন, এ ধরনের নৃশংস ঘটনার বিচার দ্রুত সম্পন্ন না হলে অপরাধীদের সাহস আরও বেড়ে যাবে।

See also  তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও পেশাগত দায়িত্ব পালনে স্বাধীন পরিবেশ তৈরির দাবি জানানো হয়।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with