ফুলপুরে মাদকাসক্ত কিশোরকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড

তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে পরিবারের অভিযোগের ভিত্তিতে মাদক সেবনের সময় আটক এক কিশোরকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ঘটনাটি ঘটেছে ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাজিয়াকান্দা এলাকার মোঃ আসলাম হোসেনের ছেলে শাজাহারুল (২০) দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছেলেদের সঙ্গে মাদক সেবনে জড়িয়ে পড়েন। প্রতিদিনের মতো গত বুধবার (২৩ জুলাই) বিকাল ৫টার দিকে মাদক সেবন করে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালান এবং টাকা না পেয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।

See also  ফুলপুরে আবারও পরিবারের অভিযোগে মাদকাসক্ত কিশোরের কারাদণ্ড

অসহায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাদির দিকনির্দেশনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাজাহারুলকে আটক করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করেন।

পরিবার ও স্থানীয়দের জবানবন্দি এবং প্রাপ্ত তথ্য ও আলামতের ভিত্তিতে শাজাহারুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

See also  ভালুকায় পৌরসভা সদর ক্লাস্টার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন"

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, “মাদকমুক্ত ফুলপুর গড়তে জেলা প্রশাসনের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের পাশাপাশি সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধেও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, “ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, দণ্ডপ্রাপ্ত কিশোরকে থানায় হস্তান্তরের পর যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”

মাদকবিরোধী এমন অভিযানে স্থানীয়রা প্রশাসনের ভূমিকাকে স্বাগত জানিয়েছেন।

 

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with