ভালুকায় প্রতারণার ফাঁদে নারী, ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়া আসামী গ্রেফতার

মোঃ আব্দুল হক লিটনঃ

ময়মনসিংহের ভালুকায় বিবাহের প্রলোভন ও অসুস্থতার ভুয়া নাটক সাজিয়ে এক অসহায় নারীর কাছ থেকে ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘৃণ্য অভিযোগে শাহীন আলম তালূকদারকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা মাস্টারবাড়ি আরিফ স্পিনিং মিলে চাকরির সুবাদে রত্না আক্তারের সঙ্গে পরিচয় হয় শাহীন আলমের। অবিবাহিত হওয়ার সুযোগে তিনি লন্ডন প্রবাসী মামুনের সঙ্গে বিবাহের মিথ্যা প্রস্তাব দিয়ে সম্পর্ক গড়ে তোলেন। এরপর নিজেকে মামুন পরিচয়ে গুরুতর অসুস্থ দাবি করে সিঙ্গাপুরে চিকিৎসার অজুহাতে একাধিকবার মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। বিশ্বাস ও ভালোবাসাকে নির্মমভাবে পুঁজি করে একসময় এই প্রতারক রত্না আক্তারের কাছ থেকে মোট ১৩ লাখ টাকা আত্মসাৎ করেন।

See also  বিএনপির বিরুদ্ধে অপপ্রচার নয়, সাহস থাকলে ভোটের মাঠে আসুন,হুশিয়ারি প্রিন্সের

ঘটনার পর জীবনের সঞ্চিত অর্থ হারিয়ে নিঃস্ব হওয়া রত্না আক্তার থানায় মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-১৪ ছায়া তদন্তে নামে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় ১০ আগস্ট ভোরে ভালুকা এলাকা থেকে শাহীন আলমকে গ্রেফতার করে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভালুকা থানায় হস্তান্তর করা হয়।

প্রতারণার এই ঘটনা স্থানীয় সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। বিশ্বাসের মুখোশ পরে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, বিশ্বাস ও সঞ্চয়, লুণ্ঠনের এই অপরাধ যেন সমাজে আর মাথা তুলে দাঁড়াতে না পারে, এমন দাবি ভুক্তভোগী পরিবার সহ স্থানীয় এলাকাবাসীর।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with