সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নালিতাবাড়ী প্রেসক্লাবের মানববন্ধন

নালিতাবাড়ী (শেরপুর)প্রতিনিধিঃ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং জড়িতদের সর্বোচ্চ কঠোর শাস্তির দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে নালিতাবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, সাংবাদিক হত্যার ঘটনা গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য এক বড় হুমকি।
এ সময় জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ আসনের প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি, প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ হাকাম হীরা, সচেতন নাগরিক কমিটির সদস্য সত্যজিৎ দত্ত সেতু, এডভোকেট শুধাংশু কালোয়ার, প্রিন্সিপাল মুনীরুজ্জামান, সাংবাদিক আব্দুল মোমেন ও এম উজ্জলসহ বিভিন্ন পেশাজীবীরা বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

See also  জামায়াতের সাথে ঐক্য মানে জেনেশুনে বিষপান” ধোবাউড়ায়- প্রিন্স

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with