
হালুয়াঘাট প্রতিনিধিঃ
হালুয়াঘাট উপজেলা উত্তর বাজার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে যুব অধিকার পরিষদ হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত “তারুণ্যের পদযাত্রা” কর্মসূচি।
শুক্রবার দুপুর ৩টায় অনুষ্ঠিত এ পদযাত্রা ছিল তরুণ প্রজন্মের ঐক্য, অধিকার সচেতনতা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের আহ্বান জানানোর একটি প্রাণবন্ত আয়োজন।
অংশগ্রহণকারীরা নানা স্লোগানে তারুণ্যের শক্তি, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক অধিকারের বার্তা তুলে ধরেন।
এ সময় হালুয়াঘাট শাখার যুব অধিকার পরিষদের সভাপতি আতিকুল ইসলাম আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি আকরাম হোসেন জয়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খাঁনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রাশিদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক সোহাগ হাসান রানা, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন।
ধোবাউড়া উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আজিজুল খাঁন; গণঅধিকার পরিষদের সভাপতি জিন্নাত আলী।
হালুয়াঘাট উপজেলা যুব অধিকার পরিষদের
সাধারণ সম্পাদক এস কে ফারুক আহাম্মেদ, সহ-সভাপতি মোঃ ইউসুফ।
ময়মনসিংহ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওয়াসেক বিল্লাহ সিয়াম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবু তাহের এবং সভাপতি আকরাম হোসেন জয়।
সমাপনী বক্তব্যে প্রধান অতিথি ময়মনসিংহ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জনাব আকরাম হোসেন জয় বলেন, আজকের এই পদযাত্রা প্রমাণ করেছে, দেশের তরুণ সমাজ ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন আনবেই।
ময়মনসিংহ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব আবু তাহের তার বক্তব্যে বলেন, “যুবসমাজের এই জাগরণ বাংলাদেশের ভবিষ্যৎকে নতুন পথে এগিয়ে নিয়ে যাবে।”
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খাঁন বলেন, “আমরা চাই তরুণরা সাহসী হোক, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখুক। আজকের পদযাত্রা সেই স্বপ্নের প্রতিচ্ছবি।
পদযাত্রা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও ছবির মাধ্যমে মুহূর্তগুলো স্মৃতিবন্দী করেন। হালুয়াঘাট জুড়ে দিনটি ছিল তারুণ্যের পদচারণায় এক প্রাণময় বিকেল।
Bijoy71 TV Bijoy71 TV