ঝিনাইদহ সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে পলাশ–পলি

স্টাফ রিপোর্টারঃ

ঢাকায় কর্মরত ঝিনাইদহের সাংবাদিকদের প্রাণের সংগঠন ঝিনাইদহ সাংবাদিক ফোরাম, ঢাকা পেয়েছে নতুন নেতৃত্ব। ঐক্যের অঙ্গীকার, পেশাগত উৎকর্ষ আর জেলার উন্নয়নে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় গঠিত হয়েছে পূর্ণাঙ্গ কমিটি।

দুই বছর মেয়াদি এ কমিটিতে সভাপতি দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ এবং সাধারণ সম্পাদক দেশ রূপান্তরের জ্যেষ্ঠ সহসম্পাদক শাহনাজ বেগম পলি।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মো. কবির হোসেন (দৈনিক কালবেলা), যুগ্ম সম্পাদক মো. জিয়াউর রহমান (ফিনান্সিয়াল এক্সপ্রেস), সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ খান সুমন (কালবেলা), কোষাধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ (দেশ রূপান্তর), দপ্তর সম্পাদক মো. রুবেল পারভেজ (এখন টিভি), নারী সম্পাদক ফারহানা তাহের তিথি (খবরের কাগজ) এবং কার্যনির্বাহী সদস্য জাহিদ হোসেন বিপ্লব (বাংলাদেশ মনিটর)।

See also  অপপ্রচার-মিথ্যা মামলার হয়রানিতে আতঙ্কে দিন কাটছে সবুজের পরিবার

প্রথম সভায় অনুমোদিত পদগুলোর মধ্যে রয়েছেন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম (দৈনিক সংগ্রাম), সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা (কালের কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক বদিউজামান মিলন (সকাল সন্ধ্যা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মামুন সোহাগ (সমকাল)। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকেশ সিংহ (এটিএন নিউজ), তৌহিদুর রহমান (সমকাল), নাজমুল হোসেন (মাছরাঙা টিভি) ও ই এম সৌরভ (রাইজিংবিডি)।

See also  ধোবাউড়ায় প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নবযাত্রা: ‘ডিজিটাল প্রেসক্লাব’ এর শুভ উদ্বোধন

২০১৪ সালে সূচনা হওয়া এই সংগঠনটি ঢাকায় কর্মরত ঝিনাইদহের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং নিজ জেলার মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে আসছে। নতুন কমিটি সেই পথচলাকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেছে।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with