ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে ধর্ষন ও হত্যা মামলা সহ ৫ আসামী গ্রেফতার

মোঃ আব্দুল হক লিটনঃ

ময়মনসিংহে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) এর পৃথক অভিযানে নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতারসহ ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এছাড়া নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র ১২ ঘন্টার মধ্যে ৪ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মুক্তাগাছা থানাধীন এলাকায় ১৫ বছর বয়সী এক নাবালিকা মাদ্রাসায় যাতায়াতের পথে অভিযুক্ত আবুল হাসিম কর্তৃক উত্যক্তের শিকার হচ্ছিল। গত ২৪ জুলাই তাকে সিএনজি যোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা আদালতে মামলা দায়ের করলে আদালতের আদেশে মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।

See also  ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

মামলা রুজুর পর থেকে র‌্যাব ভিকটিম উদ্ধারে তৎপর হয়। অবশেষে ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় র‌্যাব-১৪, ময়মনসিংহ ও র‌্যাব-১১, নরসিংদীর যৌথ অভিযানে নরসিংদী সদর এলাকা থেকে প্রধান আসামীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে একই এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, নান্দাইল থানার ভাটি সাভার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আকতার হোসেনকে হত্যা করা হয়। জানা যায়, ১২ সেপ্টেম্বর সকালে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিকভাবে তার উপর হামলা চালায় এবং বল্লমের আঘাতে গুরুতর জখম করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

See also  সন্ত্রাসী হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল, যুবদলের সক্রিয় অংশগ্রহণ

ঘটনার পর নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে। একইদিন রাতে র‌্যাব-১৪, সদর কোম্পানির একটি বিশেষ দল ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া বাইপাস এলাকা থেকে এজাহারনামীয় চার আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের নান্দাইল থানায় হস্তান্তর করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

র‌্যাব-১৪ এর সদর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার শাহ্ মোঃ রাশেদ রাহাত বলেন, জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব সর্বদা তৎপর। ভবিষ্যতেও অপরাধ দমনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with