নন-ইস্যুতে আন্দোলনের নামে নির্বাচন ঠেকানোর অপচেষ্টা জনগণ বরদাশত করবে না : এমরান সালেহ প্রিন্স

মোঃ আব্দুল হক লিটনঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নন-ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য দাবির নামে আন্দোলনের মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত বা নস্যাৎ করার অপতৎপরতা জনগণ বরদাশত করবে না।

শনিবার সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের তালতলায় ৯নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে বিকেলে প্রবল বর্ষণের মধ্যেও তিনি বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ৮নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে অংশ নেন।

এসময় তিনি বিভিন্ন গ্রামে গণসংযোগ, সাধারণ মানুষের সাথে মতবিনিময় এবং তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে বিএনপির আগামী সরকারের কর্মসূচি বাস্তবায়িত হবে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণকে সরকার পরিবর্তনের আন্দোলনে অংশ নিতে হবে।

See also  ফুলপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন

আওয়ামী লীগের এক নেতার ফাঁস হওয়া টেলিকনফারেন্সের প্রসঙ্গ টেনে এমরান সালেহ প্রিন্স বলেন, “কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, তেমনই আওয়ামী লীগের খাইসলতও যায় না। দুঃশাসন কায়েম ও গণহত্যা করে পালিয়ে গেলেও তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। উল্টো তারা দেশকে অচল করে দেয়ার ষড়যন্ত্র করছে।”

তিনি আরো বলেন, ছাত্র সংসদ নির্বাচনকে প্রভাবিত করার পর এখন দেশকে অচল করার নীলনকশা করছে ক্ষমতাসীনরা। পতিত ও পালাতক স্বৈরাচার নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ফেরার স্বপ্ন দেখছে। একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীরা এক হয়ে নির্বাচনের বিরুদ্ধে চক্রান্ত করছে কি না, জনগণের মনে এ প্রশ্ন উঁকি দিচ্ছে।

প্রিন্স আশ্বাস দিয়ে বলেন, “যতই ষড়যন্ত্র হোক, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সব বাধা দূর করবে এবং ইনশাআল্লাহ নির্বাচনে সফলতা ও অর্থবহ ফল আনবে।”

See also  ভালুকার তৃণমূলের প্রিয় মুখ আলহাজ্ব মোরশেদ আলম: পরিবর্তনের দাবিতে জনস্রোত

ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনগুলোতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন, আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, আবদুল মোমিন শাহীন, আবদুল মন্নাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে আংশিক কমিটি গঠন করা হয়। ৯নং ওয়ার্ড বিএনপিতে হুসেন আলী সভাপতি, মহরম আলী সাধারণ সম্পাদক ও জুলমত আলী সাংগঠনিক সম্পাদক এবং ৮নং ওয়ার্ড বিএনপিতে মিয়াজ উদ্দিন সভাপতি, দুলাল মিয়া সাধারণ সম্পাদক ও আবদুর রফিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with