filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 90; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

একজনের অন্যায়ে পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ কেন? প্রশ্ন সকল সাংবাদিক সমাজের

মোঃ আব্দুল হক লিটনঃ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি সাংবাদিকদের নিয়ে ঢালাও সমালোচনার প্রবণতা দেখা দিয়েছে। কেউ একজন সাংবাদিক অন্যায় করলে বা কোনো সংবাদের বিষয়বস্তু কারও পছন্দ না হলে, অনেকেই পুরো সাংবাদিক সমাজকে একসঙ্গে অভিযুক্ত করছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন হালুয়াঘাটের সচেতন নাগরিক, সামাজিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা।

তারা বলছেন, সাংবাদিক সমাজের সবাই এক নয়। একজনের অন্যায়ের কারণে পুরো পেশাকে কলঙ্কিত করা অন্যায় ও অযৌক্তিক। কোনো সাংবাদিক যদি সত্যিই নিয়ম বহির্ভূত কাজ করেন, তবে তার নাম-পরিচয়সহ সমালোচনা করা যেতে পারে। কিন্তু ‘সব সাংবাদিক চাঁদাবাজ, সব সাংবাদিক দুর্নীতিবাজ’ এমন মন্তব্য পেশার মর্যাদা নষ্ট করে এবং সৎ সাংবাদিকদের হতাশ করে।

উপজেলা ও জেলা কর্মরত সাংবাদিকরা বলছেন, সম্প্রতি কিছু ব্যক্তি ফেসবুকে নাম উল্লেখ না করে সাংবাদিকদের নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। এতে ভালো সাংবাদিকরাও বিব্রত হচ্ছেন।

তারা আরও বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ পেশা। এই পেশার মধ্যে যেমন কিছু ব্যতিক্রম আছে, তেমনি রয়েছে অসংখ্য নিবেদিতপ্রাণ মানুষ যারা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। তাই একজনের অন্যায়ে পুরো পেশাকে দোষারোপ করা শুধু সাংবাদিক সমাজ নয়, সমাজের সামগ্রিক মূল্যবোধকেও আঘাত করে।

হালুয়াঘাটের সচেতন মহল সবাইকে আহ্বান জানিয়ে বলছেন, সমালোচনা করুন, কিন্তু সম্মান রাখুন। অন্যায়ের প্রতিবাদ করুন, তবে ঢালাও মন্তব্য থেকে বিরত থাকুন।