filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 90; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

প্রধান শিক্ষকের মোটরসাইকেল চুরি: তারই শিক্ষার্থীদের হাতে চোরচক্রের সদস্য আটক

  1. মোঃ আব্দুল হক লিটনঃ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার থানা রোড এলাকায় প্রধান শিক্ষকের মোটরসাইকেল চুরির ঘটনায় তারই শিক্ষার্থীদের তৎপরতায় চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার বিকেল আনুমানিক ৫টার দিকে বাহির শিমুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জহির উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক পেইজে মোটরসাইকেল চুরির বিষয়টি জানিয়ে একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুত শিক্ষার্থীদের নজরে আসে।
এরপর শিক্ষক জহির উদ্দিনের কয়েকজন শিক্ষার্থী নাগলা বাজার এলাকায় একটি সন্দেহভাজন মোটরসাইকেলসহ একটি গাড়ি আটক করে এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে জুনায়েত নামে চোরচক্রের এক সদস্যকে আটক করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি থানা রোড এলাকা থেকে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি চোরচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের এই সাহসী ও সচেতন ভূমিকা এলাকায় প্রশংসার সৃষ্টি করেছে। শিক্ষক-শিক্ষার্থীর এই মানবিক সম্পর্ক সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *