পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপির উদ্যোগ, হালুয়াঘাটে ২০০ চারা রোপণ

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধিঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় ২০০টি গাছের চারা রোপণ করেছে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। উপজেলা সদরসহ ১২টি ইউনিয়নে একযোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের এসব চারা রোপণ করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সরকারি ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা আশিকুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানিয়াত সন্ধানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাজমুল মামুন।

See also  ফুলপুরে পুলিশের নাকের ডগায় কিশোর শিক্ষার্থীদের মাদকের আড্ডা, অতিষ্ঠ এলাকাবাসী

এ সময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক রাজীব আহমেদ, প্রশিক্ষিকা তাসলিমা আক্তার লিয়াসহ আনসার-ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাজমুল মামুন বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে এবং ময়মনসিংহ জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় জেলার ১৪টি উপজেলায় একযোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

See also  ভোটের গ্যারান্টি জনগণই—হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স,

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধি করা সম্ভব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরিতেও এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচিতে উপজেলা সদর ও ১২টি ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ২০০টি চারা রোপণ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, শুধু চারা রোপণ নয়, এসব গাছ নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা গেলে কর্মসূচির প্রকৃত সুফল পাওয়া সম্ভব হবে।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with