১৯৮ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন, ১৯ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ জাপানের পূর্ব উপকূলের দিকে প্রবল শক্তিতে ধেয়ে আসছে অতি শক্তিশালী সুপার টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে রাজধানী টোকিওসহ বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত শুরু হওয়ায় বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় ১৯ লাখের বেশি বাসিন্দাকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ইতিমধ্যে বিভিন্ন স্থানে …
Read More »ময়মনসিংহের তারাকান্দায় কৃষি উদ্যোক্তার দুষ্প্রাপ্য ফলের বাগানে হামলা, শতাধিক ফলজ গাছ কর্তন।
আব্দুল হক লিটনঃ ছয় বছরের শ্রম, প্রায় ২৫ লাখ টাকা বিনিয়োগ। দেশি-বিদেশি দুষ্প্রাপ্য ফলের গাছ, নিরাপদ সবজি উৎপাদন, ঔষধি গাছ, ভার্মি কম্পোস্ট ও জৈব সার তৈরির ব্যবস্থা, সব মিলিয়ে গড়ে উঠেছিল একটি মডেল গ্রামে কৃষি উদ্যোগ। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও বিভিন্ন সময়ে পরিদর্শন করেছেন বাগানটি। অথচ রাস্তা নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে সেই বাগানের শতাধিক …
Read More »সমালোচনার মুখে মমেকের তদন্ত কমিটি বাতিল, ৬ সদস্যের নতুন কমিটি গঠন। বিস্তারিত কমেন্টে
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত আগের তদন্ত কমিটি সমালোচনার মুখে বাতিল করে নতুন করে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে গণপূর্ত বিভাগের আগের দুই কর্মকর্তার নাম বাদ দেওয়া হয়েছে। নতুন তদন্ত কমিটির প্রধান করা হয়েছে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. গোলাম রহমান ভূঁইয়াকে। কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে ৩ …
Read More »অপপ্রচার-মিথ্যা মামলার হয়রানিতে আতঙ্কে দিন কাটছে সবুজের পরিবার
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ময়মনসিংহ নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্যবারেড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা, অপপ্রচার ও হয়রানির অভিযোগ তুলেছেন সবুজ নামে এক ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে । তাদের দাবি, প্রকৃত ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকলেও পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে জড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। অভিযোগ সূত্রে জানা যায়, মধ্যবারেড়া এলাকার বাসিন্দা জামাল উদ্দিন …
Read More »র্যাব-১৪ এর পৃথক অভিযানে ৫ বছর ও ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
র্যাব-১৪ এর পৃথক অভিযানে ৫ বছর ও ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহ ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত এবং অপরজন যৌতুক মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, র্যাব-১৪ …
Read More »ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত!
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবির কতিপয় কর্মকর্তা কর্মচারী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ গ্রাহকরা। একদিকে তীব্র লোডশেডিং ও মনগড়া ভুতুড়ে বিলের মারপ্যাঁচে অতিষ্ঠ জনজীবন। অন্যদিকে বিদ্যুৎ কর্মীরা ভয়ভীতি দেখিয়ে সাধারণ গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ভুক্তভোগী এক গ্রাহক গত ১৮জুন ঈশ্বরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিউবোর আবাসিক প্রকৌশলী বরাবর …
Read More »ময়মনসিংহে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহিম শেখ (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম শেখ ওই গ্রামের মো. নয়ন শেখের ছেলে এবং পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবলপ্রেমী …
Read More »গৌরীপুরে গৃহবধূ সুরাইয়া মনি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ; সকল আসামির গ্রেপ্তার ও ফাঁসির দাবি
মোঃ আব্দুল হক লিটন ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গৃহবধূ সুরাইয়া মনি হত্যার ঘটনায় জড়িত সকল আসামির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এ সময় শত শত নারী-পুরুষ অংশ নিয়ে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জানা যায়, উপজেলার ভাংনামারী ইউনিয়নের ভোলার আগলী গ্রামের আবুল হোসেনের মেয়ে সুরাইয়া মনির সঙ্গে প্রায় দেড় বছর আগে …
Read More »ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, সন্দেহভাজন ২ জন আটক
এস.এম. বাবর ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। এই বর্বরোচিত ঘটনায় পুরো এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য, ক্ষোভ ও গভীর শোকের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করেছে। গত রোববার সন্ধ্যার পর উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাংগাটি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম নিছান …
Read More »হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার
মোঃ আব্দুল হক লিটনঃ ময়মনসিংহের হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি সুজিত চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। তিনি উপজেলার বিলডোরা ইউনিয়নের বিলডুোড়া গ্রামের মৃত রমেশ চন্দ্র সরকারের ছেলে। পুলিশ জানায়, স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর সুজিত চন্দ্র সরকার প্রায় সাত বছর কারাভোগ করেন। পরে জামিনে বের হয়ে আদালতে নিয়মিত হাজিরা দেওয়া বন্ধ করে আত্মগোপনে চলে …
Read More »
Bijoy71 TV Bijoy71 TV