• Latest
  • Trending
  • All
চারিয়া বিলে সরকারি জমি দখলের অভিযোগ, জলাবদ্ধতায় ফসল হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার

চারিয়া বিলে সরকারি জমি দখলের অভিযোগ, জলাবদ্ধতায় ফসল হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার

December 28, 2025

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

জনগণ শান্তি চায়, নৈরাজ্য নয়” হালুয়াঘাটে- প্রিন্স

May 22, 2026
মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

May 19, 2026
ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের মেঘালয়ে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাটে বিজিবির কাছে হস্তান্তর

May 16, 2026
ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ফুলপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

May 15, 2026
ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

May 15, 2026
ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে ২৯ মামলার মোটরসাইকেল চোর ফ্রিডম মানিকসহ গ্রেফতার ৩

May 15, 2026
মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

মুক্তাগাছায় চাঞ্চল্যকর চুরি: ২ পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার ২১ লাখ টাকা

May 13, 2026
হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

May 10, 2026
ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

ইউএনওর ক্ষমতার অপব্যবহার, কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ,আদালতের নিষেধাজ্ঞা জারি।

May 10, 2026
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Sample Page
Monday, June 1, 2026
  • Login
Bijoy71TV
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব
No Result
View All Result
Bijoy71TV
No Result
View All Result
Home ময়মনসিংহ

চারিয়া বিলে সরকারি জমি দখলের অভিযোগ, জলাবদ্ধতায় ফসল হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার

চারিয়া বিলে সরকারি জমি দখলের অভিযোগ, জলাবদ্ধতায় ফসল হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার

by Abdul Hoque Liton
December 28, 2025
in ময়মনসিংহ, সম্পাদকীয়, সর্বশেষ, সারাদেশ
0
চারিয়া বিলে সরকারি জমি দখলের অভিযোগ, জলাবদ্ধতায় ফসল হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার
527
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ৮ নং কামারিয়া ইউনিয়নের চারিয়া বিল এলাকায় দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা এখন ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে। কদমতলী, ফতেপুর, হরিপুর ও পূর্ব কামারিয়া গ্রামের বিস্তীর্ণ এলাকা বছরের অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত থাকায় কৃষিকাজ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে হাজারো কৃষক ও সাধারণ মানুষ জীবিকা হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, রুবেল মুন্সী নামে এক ব্যক্তি “সুমাইয়া এগ্রো ফার্ম” নাম ব্যবহার করে সরকারি খাস জমি দখল করে প্রায় দুইশত একর জায়গা নিয়ে সেখানে অবৈধভাবে ফিশারি খনন করেছেন। অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট জমিগুলো সরকারি খাস সম্পত্তি, বর্তমান দাগ নং ১০৪৭-এর আওতাভুক্ত হলেও বিষয়টি দীর্ঘদিন ধরে প্রশাসনের কার্যকর নজরের বাইরে রয়ে গেছে।

এলাকাবাসী জানান, চারিয়া বিল ছিল একসময় প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের প্রধান পথ। বর্ষা মৌসুমে এই বিল দিয়েই আশপাশের গ্রামের পানি নেমে যেত। কিন্তু অবৈধ ফিশারি খননের কারণে বিলের স্বাভাবিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ছে এবং পানি দীর্ঘদিন জমে থাকায় ফসল উৎপাদন অসম্ভব হয়ে উঠেছে।

See also  চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিএনপির অন্তরে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

কদমতলী গ্রামের এক কৃষক জানান, আগে বছরে দুই থেকে তিনবার ধান চাষ হতো, এখন কয়েক বছর ধরে এক মৌসুমের ফসলও ঘরে তুলতে পারছেন না। হরিপুর গ্রামের এক বাসিন্দা বলেন, ঘরের ভেতর পর্যন্ত পানি ঢুকে পড়ে, শিশু ও বৃদ্ধদের নিয়ে আতঙ্কে দিন কাটে, কিন্তু ভয়ের কারণে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পান না।

স্থানীয়দের আরও অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি সময়ে সময়ে প্রভাবশালী মহলের সঙ্গে সখ্যতা গড়ে তুলে নিজের অবস্থান শক্ত করেন। যে কারণে সাধারণ মানুষ প্রতিকার চাইলেও নানা চাপ ও ভয়ের কারণে মুখ খুলতে পারেন না। এতে করে বছরের পর বছর ধরে একই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে।

এলাকাবাসীর প্রশ্ন, সরকারি খাস জমি দখল ও ফিশারি খননের মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কেন এখন পর্যন্ত কার্যকর কোনো তদন্ত বা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি।

See also  ময়মনসিংহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

তারা মনে করেন, সংশ্লিষ্ট প্রশাসনের দপ্তরের নিষ্ক্রিয়তা ও তদারকির অভাবেই পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।
চারিয়া বিল এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত সরকারি জমি উদ্ধার, অবৈধ ফিশারি উচ্ছেদ, বিল ও খালের স্বাভাবিক জলপ্রবাহ ফিরিয়ে আনা এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার দাবি জানিয়েছেন।

তারা বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এই জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়ে পুরো অঞ্চলের কৃষি ও জনজীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে।

এদিকে সুমাইয়া এগ্রো ফার্ম এর স্বত্বাধিকারী রুবেল মুন্সিকে বারবার ফোন করে পাওয়া যায়নি ।

চারিয়া বিলের এই সংকট শুধু একটি এলাকার সমস্যা নয়, এটি সরকারি সম্পদ রক্ষা ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বলে মনে করছেন সচেতন মহল।

Tags: চারিয়া বিলে সরকারি জমি দখলের অভিযোগজলাবদ্ধতায় ফসল হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার
Share211Tweet132
Abdul Hoque Liton

Abdul Hoque Liton

  • Trending
  • Comments
  • Latest
হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হালুয়াঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থী ধ-র্ষ-ণে-র ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

October 29, 2025
ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ভুয়া কিডনি রিপোর্টে মৃত্যুফাঁদ, হালুয়াঘাটে প্রতারক ডাক্তার-ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

August 14, 2025
টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

টিকটকার হালিম আটক—সংবাদটি ভুয়া: হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম

February 28, 2026
নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

নকশা বদলের ফাঁদে কেওয়াটখালী ব্রিজ: ব্যয় বেড়ে দ্বিগুণ, উপেক্ষিত জনস্বার্থ

0
সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

সুষ্ঠু নির্বাচনের দাবিতে গর্জে উঠলেন হিরন: “ভোটাধিকার ফিরলেই ফিরবে গণতন্ত্র”

0
মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

মামলার ফাঁদে দুই কলেজ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

0

উৎসবমুখর পরিবেশে রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

May 30, 2026

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজিত গ্রেপ্তার

May 27, 2026
আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ময়মনসিংহে একে এস ডায়াগনস্টিক সেন্টারের ৯ম শাখার উদ্বোধন

May 23, 2026
Bijoy71TV

Copyright © 2025 Bijoy71 Tv.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • আইন-আদালত
  • জাতীয়
  • ফিচার
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ
  • সাহিত্য ও সংস্কৃতি

Follow Us

No Result
View All Result
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিভাগ
    • ঢাকা
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • অপরাধ
  • ফিচার
  • বাণিজ্য
  • বিশ্ব

Copyright © 2025 Bijoy71 Tv.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In