ফুলপুরে অনুষ্ঠিত হলো বার্ষিক ফল উৎসব

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে দেশীয় ফলের ঐতিহ্য, বৈচিত্র্য ও সৌন্দর্য তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ফল উৎসব-২০২৬। শনিবার (২৭ জুন) বিকেলে ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ফুলপুর সাহিত্য পরিষদের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। ফুলপুর সাহিত্য পরিষদের সভাপতি ও নেত্রকোনা সরকারি কলেজের বিভাগীয় প্রধান আকবর আলী আহসান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র আমিনুল হক।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক আকবর আলী আহসান বলেন, যান্ত্রিকতার ভিড়ে আমরা আমাদের অনেক দেশীয় ফল ও লোকজ ঐতিহ্য ভুলতে বসেছি। নতুন প্রজন্মের কাছে এসব ফলের পুষ্টিগুণ ও ঐতিহ্য তুলে ধরতে সাহিত্য পরিষদের এই উদ্যোগ প্রোয়োজন ছিলো শুধু সাহিত্য চর্চায় নয়, সুস্থ ও সুন্দর সমাজ গঠনেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও তিনি মাদকদ্রব্য নির্মূলে আরো গুরুত্বপূর্ণ কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাহিদ নিগার সুলতানা, পাইলট স্কুলের সিনিয়র শিক্ষিকা বিউটি রানী সরকার, সিনিয়র শিক্ষক মোছা.পারুল বেগম, প্রভাষক নাজমা আক্তার, সুমী দেসহ সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাহিদ নিগার সুলতানা, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম নিপু সহ রমজান আলী সরকার, কবি এম.এম বিল্লাল, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, স্থানীয় সাংবাদিক সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, দেশীয় ফলের পরিচিতি, ঐতিহ্য ও বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে এগিয়ে নিতেই এ আয়োজন করা হয়েছে। ফল উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *