ফুলপুরে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ সাইফুল ইসলামের স্মরণে স্মৃতিফলকের নির্মাণ কাজ উদ্বোধন

ফুলপুরে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ সাইফুল ইসলামের স্মরণে স্মৃতিফলকের নির্মাণ কাজ উদ্বোধ

তপু রায়হান রাব্বি
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ কৃষক সাইফুল ইসলামের স্মরণে নির্মিত স্মৃতিফলকের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে আমুয়াকান্দা ব্রিজ মোড়ে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।

উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র প্রতিনিধিরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী।

See also  আহত সহকর্মীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত রাখলেন পুলিশ সুপার

প্রসঙ্গত, গত বছরের ২০ জুলাই ২০২৪ সালে কোটা সংস্কার দাবিতে চলমান ছাত্র-জনতার আন্দোলনের সময় ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক-ঢাকিরকান্দা গ্রামের কৃষক সাইফুল ইসলাম (৪৫) আমুয়াকান্দা বাজারে ধান বিক্রি করতে গেলে আন্দোলন চলাকালীন পয়ারী রোড এলাকায় ছাত্রদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিবর্ষণ ও টিআরসেল নিক্ষেপের ঘটনায় মাথায় গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

See also  মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় রাজপথের সাহসী সৈনিক আলম

সাইফুল ইসলাম ছিলেন ফুলপুরে কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ, যার আত্মত্যাগ স্মরণে স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় বক্তারা শহীদ সাইফুল ইসলামের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, “তাঁর রক্ত বৃথা যেতে পারে না। এই স্মৃতিফলক হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণতান্ত্রিক অধিকার ও সামাজিক ন্যায়বিচারের এক প্রতীক।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with