মহান বিজয় দিবসে ধোবাউড়া ডিজিটাল প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :

ধোবাউড়া: মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে ধোবাউড়া ডিজিটাল প্রেসক্লাবের উদ্যোগে ১৬ ডিসেম্বর সকালে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে ধোবাউড়া উপজেলা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জি এম আজহারুল ইসলাম কাজল, সিনিয়র সহ সভাপতি এস এম বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিম আল খোকন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মানিক, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ, আনিছুর রহমান সোহাগ, ইমতিয়াজ আহমেদ খানসহ সকল কর্মরত সাংবাদিকরা।

See also  তারাকান্দায় সড়কে মৃত্যুর ফাঁদ: অ্যাম্বুলেন্স-সিএনজি সংঘর্ষে দুই জনের করুণ মৃত্যু, হাসপাতালে লড়ছেন আরও চারজন

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with