filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.90611976, 0.22374755);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

রাজনীতি করতে এসেছি, রাজনীতির শৃঙ্খলা ভাঙতে নয়”—বিএনপি নেতা বাবুল

আব্দুল হক লিটন ময়মনসিংহঃ

“আমি রাজনীতি করতে এসেছি, রাজনীতির শৃঙ্খলা ভাঙতে নয়”—শুক্রবার সকালে গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় দলের প্রচারকালে এমন মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গৌরীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবুল।

সকাল থেকেই শাহগঞ্জ বাজার, বিভিন্ন চা-স্টল ও দোকানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের মধ্যে দলের বার্তা পৌঁছে দেন।

জনগণের অধিকার ফিরিয়ে দিতে আমরা রাজপথে আছি। আমার কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই। আমি নিজের জন্য নয়, দলের জন্য কাজ করছি—তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য মাঠে নেমেছি। দলকে ভালোবাসি, দল যাকে দায়িত্ব দেবে, আমি তার পাশেই থাকবো। একতার মধ্যে শক্তি, ভাঙনের মধ্যে দুর্বলতা—এই নীতিতেই আমরা রাজনীতি করি।”

See also  ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বে বিএনপি—হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্স

বিএনপির এই প্রচারণামূলক কর্মসূচিতে আনোয়ারুল ইসলাম বাবুলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফজলুল হক (বিডিআর), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ উবায়দুল্লাহ সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিশু, স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ এন্টাস মিয়া, ৩নং অচিন্তপুর ইউনিয়নের বিএনপি নেতা আসাদুজ্জামান নয়ন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সক্রিয় সদস্য আব্দুস সাত্তার।

See also  ষড়যন্ত্রে তারেক রহমানকে থামানো যাবে না, জবাব মিলবে রাজপথে হালুয়াঘাটে বিএনপির বিক্ষোভে হুঁশিয়ারি

নেতাকর্মীরা বলেন, দলের গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে সবাই ঐক্যবদ্ধ। তারা জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

বাবুল আরও বলেন, “এই রাষ্ট্রে আজ মানুষের কণ্ঠ রুদ্ধ, ভোটাধিকার হরণ করা হয়েছে। আমাদের লক্ষ্য, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এজন্য প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে।”

এই গণসংযোগ কার্যক্রমের মধ্য দিয়ে এলাকায় নতুন করে রাজনৈতিক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর গৌরীপুরে রাজনৈতিকভাবে সুসংগঠিত ও শৃঙ্খলাপূর্ণ এমন প্রচারণা চোখে পড়েছে।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with