ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু

আব্দুল হক লিটনঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের খারুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—খারুয়া গ্রামের বাসিন্দা মোস্তফা আকন্দ (৫০) ও তার আট বছর বয়সী শিশু পুত্র আব্দুল্লাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মোস্তফা আকন্দ পুত্র আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে বাড়ির উত্তর পাশে জনাব খালেক মিয়ার বাড়ির সামনের মাঠে ধানের বীজ ফেলতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা দুজন।

See also  হালুয়াঘাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া ও শীতবস্ত্র বিতরণ

খবর পেয়ে নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি নিশ্চিত করে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতেই পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। স্থানীয়দের কাছ থেকেও সে ধরনের তথ্য মিলেছে।’

এদিকে, একই পরিবারের দুই সদস্যের এমন করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় জনপ্রতিনিধিরাও নিহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

See also  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাইফুলের ভাইয়ের ওপর হামলা, ফুলপুর থানায় অভিযোগ

উল্লেখ্য, বর্ষা মৌসুমে বজ্রপাতজনিত প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। তাই এ সময় মাঠে কাজ করার সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন প্রশাসন ও আবহাওয়া বিশেষজ্ঞরা।

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with