শেরপুরে বিজিবির বিশেষ অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় মদ আটক

মোঃ আব্দুল হক লিটনঃ

শেরপুরের ঝিনাইগাতীতে বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ টাকার ভারতীয় মদ আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সন্ধ্যাকুড়া সেগুন বাগান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ আটক করা হয়।
৩৯ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবির একটি টহল দল সন্ধ্যাকুড়া সেগুন বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটক করা মদের সিজার মূল্য ৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদের চালানটি আটক করা হয়।

See also  সমন্বয়হীনতায় যেন ব্যত্যয় না ঘটে, সতর্ক করলেন ডিসি মুফিদুল আলম

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with