গৌরীপুরে শহীদ পরিবারের সদস্য বাবুলের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও দোয়া মাহফিল

মোঃ আব্দুল হক লিটনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে মাঠে নেমেছেন শহীদ পরিবারের সদস্য ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনোয়ারুল ইসলাম বাবুল। জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন রাষ্ট্র সংস্কারের বার্তা, তুলে ধরছেন নতুন বাংলাদেশের স্বপ্ন ও জনগণের অধিকার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি।

শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি গৌরীপুর সদর উপজেলা ও মাওহা ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, মোড় ও চায়ের দোকানে লিফলেট বিতরণ করেন। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

লিফলেট বিতরণ শেষে রাতে বীর আহমদপুর কাচারী বাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, গৌরীপুর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ আলি আকবর, সদস্য সচিব হাফেজ মোঃ আবু হানিফ রাজিব, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ অসংখ্য স্থানীয় নেতা-কর্মী।

বাবুল জনগণের সামনে তুলে ধরেন রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মূল দর্শন—জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও কর্মসংস্থানমুখী অর্থনীতি গঠন। তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা।”

স্থানীয়দের মতে, শহীদ পরিবারের সদস্য আনোয়ারুল ইসলাম বাবুল এখন গৌরীপুরের তৃণমূল রাজনীতিতে সবচেয়ে আলোচিত ও সক্রিয় নেতা। তাঁর নেতৃত্বে তৃণমূল বিএনপি নতুন করে সংগঠিত হচ্ছে, তৈরি হচ্ছে আশা ও আস্থার পরিবেশ।

কর্মীদের ভাষায়, শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার চেতনা ধারণ করে বাবুলের এই ধারাবাহিক তৃণমূল প্রচারণা গৌরীপুরের রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে। তাঁরা বিশ্বাস করেন, আনোয়ারুল ইসলাম বাবুলের মতো সৎ, নিবেদিত ও কর্মমুখী নেতৃত্বই পারে এই অঞ্চলের রাজনীতিতে গণমানুষের আস্থা ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গৌরীপুরকে অগ্রণী ভূমিকা রাখতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *