নেত্রকোনা জেলা বিএনপি’র সম্মেলনকে ঘিরে নেতাদের রাত্রিযাপন ময়মনসিংহে

মোঃ আব্দুল হক লিটনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেত্রকোনা জেলা সম্মেলনকে ঘিরে নেতাদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে উঠেছে ময়মনসিংহ। সম্মেলনে যোগ দিতে এসে বিএনপি’র শীর্ষ নেতারা রাত্রিযাপন করেছেন ময়মনসিংহে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ভাটি বাংলার সিংহপুরুষ লুৎফুজ্জামান বাবর, বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

See also  পিকআপ ভ্যানের ইঞ্জিন ও মূল্যবান যন্ত্রাংশ উদ্ধার, আন্তঃ জেলার চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

এছাড়াও সম্মেলনের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সংগ্রামী আহ্বায়ক এম. জাকির হোসেন বাবলু।

ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নূরে আলম সিদ্দিকী (আলম) জানান, “আজকের এই সম্মেলনকে ঘিরে নেতাদের উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে। এটি শুধু নেত্রকোনার নয়, পুরো ময়মনসিংহ বিভাগের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে।

See also  তারাকান্দায় সেফটি ট্যাংক থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নেত্রকোনা জেলা বিএনপি’র সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

 

About Abdul Hoque Liton

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share with